1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে

  • আপডেট হয়েছে : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় গাইবান্ধায় পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে ২০২০। দিবসটি উৎযাপন উপলক্ষে অস্থায়ী পুলিশ লাইন মাঠে প্রতিকী স্মৃতিস্তম্ভে নিহত পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে পুলিশ লাইনে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে স্বীকৃতি স্মারক ও উপহার প্রদান করা হয়।

জেলা পুলিশের আয়োজনে ও সিনিয়র সহকারি পুলিশ সুপারের সঞ্চালনায় আজ ১ মার্চ রবিবারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম । সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক ,গাইবান্ধা পৌরসভার আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন । এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হক, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান ,সাংবাদিক সরকার শহিদুজ্জামান।

সভায় বক্তরা বলেন আইন-শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব পালনের সময় তাদের আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের প্রতি জনগণ সর্বদা কৃতজ্ঞ এবং তাদের আত্মত্যাগ পুলিশ বাহিনীকে গর্বিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার, পুলিশ কর্মকর্তা এবং কর্তব্যরত অবস্থায় প্রান হারানো সদস্যদের জন্য ২০১৩ সাল থেকে পুলিশ স্মৃতি দিবস পালনের অনুমোদন দিয়েছেন এছাড়াও বর্তমান সময়ে কর্তব্যরত অবস্থায় কোন পুলিশ সদস্য মারা গেলে বিভাগীয় সম্মান ও গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের আগামী দিনগুলিতে সব ধরণের সহায়তা দেওয়ার আশ্বাস করেন জেলা পুলিশ সুপার তৌাহদুল ইসলাম । পরে ২৬ জন নিহত পুলিশ সদস্যের নিকটআত্মীয়দের হাতে ফুল ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় পলাশবাড়ী থানার অফিসার মাসুদুর রহমানসহ জেলার অন্যান্য থানার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!