1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সাদুল্যাপুরে অপহৃত স্কুলছাত্রী পলাশবাড়ীতে উদ্ধার

  • আপডেট হয়েছে : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্কুলছাত্রী রিশামনি আকতার (১১) অপহরণের দুইদিন পর পলাশবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকা থেকে রিশামনিকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজে সহযোগিতা করেন সাদুল্লাপুর থানা পুলিশ, বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও দামোদরপুর ইউপি চেয়ারম্যান এ জেড এম সাজেদুল ইসলাম স্বাধীন।

এর আগে শনিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুরে রিশামনি খাতুন অপহরণের ঘটনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ কর্মসূচির খবরটি বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। এর ফলে নড়েচরে বসে থানা পুলিশ। অপহৃতাকে উদ্ধার তৎপরতা চালানোর পর রাতেই ঢোলভাঙ্গা থেকে রিশামনিকে উদ্ধার করা হয়।

সাদুল্লাপুর থানার উপ-পরিদশক (এসআই) পরিমল চন্দ্র জানান, রিশামনি অপহরণের ঘটনায় থানায় একটি জিডি করা ছিলো। খোঁজাখুঁজির একপর্যায়ে রিশামনিকে ঢোলভাঙা থেকে উদ্ধার করা হয়। সেখানে রিশামনি একাই অবস্থান করছিলো। কে বা কারা অপহরণ করেছিলো এর ক্লু পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আনারুল ইসলামের মেয়ে রিশামনি খাতুন। সে ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থেকে খোর্দ্দকোমরপুর বাজারে বাবার দোকানে আসে রিশামনি। এরপর আর বাড়ি ফিরে যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!