1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

তুরস্কের ড্রোন হামলায় সিরিয়ার ২৬ সেনা নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে তুরস্কের হামলায় দেশটির অন্তত ২৬ সেনা নিহত হয়েছে।

গতকাল শনিবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর ওপর চালানো তুরস্কের এ ড্রোন হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

গত বৃহস্পতিবার বাশার আল-আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় তুরস্কের অন্তত ৩৪ সেনা নিহত হন। সে হামলার জবাবে তুরস্ক এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহীদের হটিয়ে মাস তিনেক আগে সরকারি বাহিনীর দখলে নেয়া অঞ্চলটিতে সিরিয়ার সামরিক অবস্থানে ড্রোন হামলা চালায় তুর্কি বাহিনী।

নিহতদের মধ্যে তিন ঊর্ধ্বতন জেনারেলও রয়েছেন। এছাড়া হামলায় সিরিয়ায় তৎপর ইরান সমর্থিত ২১ বিদ্রোহীও নিহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি রাশিয়ার সঙ্গে তার দেশের সম্ভাব্য সামরিক সংঘাতের ইঙ্গিত দিয়ে মস্কোকে উদ্দেশ করে বলেছেন, তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাঁড়ান।

এরদোগান শনিবার আঙ্কারায় এক বক্তব্যে দাবি করেন, রাশিয়া সিরিয়ার ইদলিব পরিস্থিতিকে ব্যবহার করে তুরস্কের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চায়।

তিনি আরও দাবি করেন, সিরিয়ার তেল সম্পদ বা দেশটির ভূখণ্ড দখল করার ইচ্ছা আঙ্কারার নেই; বরং তুরস্ক নিজের জাতীয় নিরাপত্তা রক্ষা করতে চায় মাত্র।

কিন্তু এ কাজে রাশিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে প্রেসিডেন্ট এরদোগান অভিযোগ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!