1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় জাতীয় বীমা দিবস পালিত

  • আপডেট হয়েছে : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল রোববার জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধায় বনার্ঢ্য র‌্যালী, আলোচনা সভা, বীমা মেলা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীমা মেলা ও বণার্ঢ্য র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

এ উপলক্ষে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক, মুহাম্মদ কবির হোসেন, খন্দকার শামিম আহম্মেদ, মোস্তাফিজুর রহমান, জাকারিয়া হোসেন, রমানাথ বর্মন, মাহমুদুল হাসান, মেহেদী হাসান, এটিএম সাবুদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালে ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। যোগদানে ফলে বীমা পলেসী তখন থেকেই চলে এসেছে। বর্তমানে বাংলাদেশে যেকোন দূর্ঘটনা জনিত কারণে ক্ষতিগ্রস্থ পরিবারকে বীমার সুবিধা প্রদান করা হয়। এই দিবসটিকে জন কল্যানে রূপ দেয়ার জন্য জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে বীমার সুফল প্রতিটি পরিবারকে এর আওতায় নিয়ে আসার জন্য সরকার সহায়তা প্রদান করছে। পরে জেলা প্রশাসক পৌর পার্কে স্থাপিত বীমা মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!