1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সোমবার সারাদেশে বিএনপির মানববন্ধন

  • আপডেট হয়েছে : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সোমবার রাজধানীর প্রেসক্লাবে মানববন্ধনের ডাক দিয়েছে বিএনপি। একই সঙ্গে সারা দেশের জেলা সদরেও মানববন্ধন করবে দলটি। ওইদিন সকাল ১১টায় এ কর্মসূচি পালন করা হবে।

আজ রোববার সকালে দ্বিতীয় দফায় হাইকোর্টে খালেদা জিয়ার জামিন খারিজ হওয়ার পর করণীয় সম্পর্কে কথা বলার সময় সাংবাদিকদের সামনে এই মানববন্ধনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।

বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘তারা তো জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। জনগণের দুঃখ-দুর্দশা এখন তাদের কাছে প্রশ্নই নয়।’

তিনি বলেন, ‘আমরা বহুবার বলেছি, এই দলটি এখন বেনক্রাফট হয়ে গেছে। যারা মানুষের মনের কষ্টটাও বুঝতে পারে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আজকে যেটা উনি সামান্য (বিদ্যুতের দাম) বলছেন, সেটা যে একদম সাধারণ মানুষের জন্য কত অসামান্য এটা বুঝার শক্তিও তার নেই্। কারণ তারা এমন জায়গায় চলে গেছেন, যেখানে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা তাদের লোকজনদের বাড়ির মধ্যে, গোডাউনের মধ্যে পাওয়া যায়। তারা তো বুঝবেন না মানুষের কষ্টটা কোথায়।’

এ সময় খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ভয়াবহ একটি ফ্যাসিস্ট সরকার যারা সমস্ত মানবিক মূল্যবোধগুলো ধ্বংস করে দিয়েছে, তারা আজকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। রাজনৈতিক উদ্দেশ্যেই তারা (সরকার) বেগম খালেদা জিয়াকে তার প্রাপ্য জামিন, সেই জামিনটা পর্যন্ত দিচ্ছে না।’

তিনি বলেন, ‘আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তাদের ঐক্যবদ্ধ করার কাজ করছি। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই গণতন্ত্রের নেতা মুক্ত হবেন।’বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছি, করছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে করি যে, তিনি শুধু বিএনপির নেতা নয়, তিনি সমগ্র দেশের মানুষের গণতন্ত্রের মুক্তির নেতা। সেই কারণেই তার অসুস্থতা আমাদের সকলকেই এখন অত্যন্ত উদ্বিগ্ন করেছে এবং আমরা চেষ্টা করছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!