1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সুন্দরগঞ্জে নিহত ৪ পুলিশ হত্যার ৭ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যার সপ্তম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আব্দুল আউয়াল। আরো বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম, উপজেলা জাপার সাধারণ আঃ মান্নান মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক রেজাউল আলম রেজা, পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি একেএমএ হাবিব সরকার, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, বামনডাঙ্গা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সমেস উদ্দিন বাবু, আমিনুল ইসলাম প্রমূখ। পরে নিহত চার পুলিশ সদস্যের পরিবারের হাতে শান্তনামূলক উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আলোচনার পূর্বে নিহত ৪ পুলিশের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং নিহত পুলিশদের বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের আসামী জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে ওইদিন সুন্দরগঞ্জে জামায়াত-শিবির ও সাঈদী ভক্ত কয়েক হাজার জনতা নির্মম তান্ডব চালিয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশকে পিটিয়ে হত্যা করে। এছাড়া সুন্দরগঞ্জ শহরসহ বিভিন্ন হাট-বাজারে দুই শতাধিক দোকানপাট, বসত বাড়ি,রাজনৈতিক অফিস ভাংচুর করে। সেইসাথে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র, বামনডাঙ্গা রেল ষ্টেশন, মুক্তিযোদ্ধা অফিসসহ ১২/১৩টি বাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!