1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সিঙ্গাপুরে ২ বাংলাদেশির করোনা জয়

  • আপডেট হয়েছে : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা দুই বাংলাদেশি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বাকি আক্রান্তদের অবস্থাও স্থিতিশীল। যে কোনো সময় তারাও হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।

আজ শনিবারের করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এতে বক্তব্য রাখেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সেব্রিনা ফ্লোরা বলেন, আমাদের জন্য আনন্দের বিষয় হলো- সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজন বাংলাদেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আগের দিন আরও একজন বাসায় ফিরেছিলেন। যার অবস্থা জটিল ছিল, তিনি অপরিবর্তিত অবস্থায় রয়েছেন। বাকিরা স্থিতিশীল অবস্থায় আছেন। তারাও যে কোনো সময় হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

ডা. ফ্লোরা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় দুজনসহ এ পর্যন্ত মোট ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

আক্রান্ত অনেক দেশে বাংলাদেশিদের যাতায়াত থাকলেও আইইডিসিআরের পক্ষ থেকে অত্যাবশ্যক না হলে সেসব দেশ ভ্রমণে বিরত থাকার কথা বলা হয়েছে।

এখন চীনের বাইরে অন্যান্য দেশে আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় আরও বেশি সতর্ক থাকার আহ্বানও জানান ডা. ফ্লোরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!