1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

বিএনপি-জামায়াতের চেয়ে আ.লীগের ধান্দাবাজরাই ভয়ংকর: নাসিম

  • আপডেট হয়েছে : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াতের চেয়ে আ.লীগের সুবিধাবাদী, ধান্দাবাজরাই বেশি ভয়ংকর বলে মন্তব্য করেছেন।

আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের অষ্টম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ১৪ দলের এ মুখপাত্র।

অনুষ্ঠানে চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের নামে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) একটি অডিটোরিয়াম করার দাবি জানান অন্যান্য বক্তারা।

নাসিম বলেন, ‘এখন তো বঙ্গবন্ধুপ্রেমীর কোনো অভাব নেই। জয় বাংলা বলা লোকের অভাব নেই। এখন তো কে বলে না– এটা খুঁজে বের করতে গেলে দু’দিন লেগে যাবে।’

তিনি বলেন, ‘সবসময় ক্ষমতাসীন দলের সঙ্গে কিছু সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, ধান্দাবাজ যোগ হয়। এদের চেহারা পরিবর্তন করতে সময় লাগে না। এরা এমনভাবে কথা বলে যে, আমার চেয়ে বড় আ.লীগার তারা হয়ে গেছে। আমি মনে করি, বিএনপি-জামায়াতের চেয়ে ভয়ংকর এরা। বিএনপি-জামায়াত কী ভয়ংকর, এর চেয়ে বড় ভয়ংকর হলো আ.লীগে যোগ দেয়া সুবিধাবাদী, ধান্দাবাজরা। এদেরকে রুখতে হবে। এদেরকে রুখতে না পারলে ভবিষ্যতে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে।’

আ.লীগের গত ১০ বছরের অর্জনকে ধরে রাখতে হলে এদেরকে কঠোর শাস্তি দিতে হবে উল্লেখ করে নাসিম বলেন, ‘এদেরকে শুধু বহিষ্কার নয়, আইনের মাধ্যমে কঠোর শাস্তি দিতে হবে।’

নারী ও শিশু নির্যাতনকারীদের আরও দ্রুত বিচারের দাবিও জানান আ.লীগের বর্ষীয়ান এ নেতা।তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, দ্রুত বিচার আইন তো আছে জানি। তারপরও বিচার আরও সংক্ষিপ্ত করতে হবে। যারা ধরা পড়ে, এসব ক্রিমিনালগুলোর বিচার করতে গেলে দীর্ঘ সময় লাগবে কেন? বঙ্গবন্ধু হত্যা, একাত্তরের ঘাতকদের যদি বিচার করতে পারি, তাহলে কেন নারী ও শিশু নির্যাতনকারীদের খুব সংক্ষিপ্ত সময়ে বিচার করতে পারব না। প্রয়োজনে আইন করে আরও সংক্ষিপ্ত করা হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!