1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পাপিয়া-সম্রাটই নয়, সব গডফাদার-গডমাদার ধরা পড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু শামীমা নুর পাপিয়া ও ইসমাইল হোসেন সম্রাটকে ধরা হয়েছে এমন নয়, বাকি গডফাদার ও গডমাদাররাও ধরা পড়বেন।

আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা নতুন থানার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলি আজগর টগর, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডে দল (আ.লীগ) বিব্রত। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের আগাছা পরিষ্কার অভিযান শুরু হয়েছে। কেউ এর বাইরে যেতে পারবে না। শুধু পাপিয়া নয়, সব গডফাদার ও গডমাদারকে আইনের আওতায় আনা হবে। কোনোভাবেই এসব কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আসাদুজ্জামান খান কামাল বলেন, দীর্ঘ ২৫ বছর পর চিত্রনায়ক সালমান শাহ হত্যার রহস্য উন্মোচন হয়েছে। এ ক্ষেত্রে পিবিআই সফলতার পরিচয় দিয়েছে। খুব দ্রুতই সাগর-রুনি হত্যাকাণ্ডের জট খুলবে, এর মূল রহস্য উদঘাটন করা হবে।

মুজিববর্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো নিয়ে বাম সংগঠনগুলোর আপত্তি ও হেফাজতের প্রতিহতের ঘোষণার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনার দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বিষয়টি নিয়ে এরই মধ্যে সেতুমন্ত্রী ও আমাদের (আওয়ামী লীগ) সাধারণ সম্পাদক দলের অবস্থান পরিষ্কার করেছেন।

দর্শনার নতুন থানা উদ্বোধনের পর মন্ত্রী বলেন, সীমান্ত জেলা হিসেবে চুয়াডাঙ্গা খুবই গুরুত্বপূর্ণ। দর্শনা তার অন্যতম। এরই মধ্যে দর্শনাবাসীর প্রাণের দাবি দর্শনাকে থানায় রুপান্তরিত করা হয়েছে। শিগগিরই এটিকে উপজেলায় পরিণত করা হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও রয়েছে।পরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী এক জনসভায় যোগ দেন মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে মন্ত্রীর হাতে ফুল দিয়ে জেলা পুলিশের তালিকাভুক্ত শতাধিক মাদক ব্যবসায়ী আত্মসমপর্ণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!