1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে পৃথক পৃথকভাবে মহিলা আওয়ামীলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পৃথক পৃথক ২৭ ফেব্রুয়ারি বিকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী মহিলালীগের আয়োজনে জেলা শাখার সদস্য সাবিনা ইয়াসমিন ঝুনু ও উম্মে হানির নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন পরে পলাশবাড়ী শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ করে পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কেক কর্তন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান, সহ- সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে এদিন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তারের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও কেক কর্তনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে চৌমাথায় গাইবান্ধা জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ নেত্রী আনোয়ারা বেগম, পিয়ারী বেগম, শাহিনুর বেগম, ইসমেতারা বেগম, মনিরা বেগম প্রমূখ নেতৃবৃন্দ। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আক্তার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!