1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ফের বাড়লো বিদ্যুতের দাম

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬০ বার পড়া হয়েছে

পাইকারি ও খুচরা বিদ্যুতের মূল্য এবং বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর কাওরানবাজারের টিসিবি ভবনের চতুর্থ তলায় বিইআরসি’র অডিটোরিয়ামে বিদ্যুতের নতুন এই মূল্য ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান মো. আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি এছাড়া উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মো. মকবুল ই-এলাহি চৌধুরি, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক এবং রহমান মুর্শেদ।

বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে ৪.৭৭ টাকা/ কি.ও.ঘ থেকে বৃদ্ধি করে শতকরা ৮.৪ ভিত্তি করে ৫.১৭ টাকা করা হয়েছে। খুচরা বিদ্যুতের মূল্য গড়ে ৬.৭৭ টাকা/কি.ও.ঘ থেকে শতকরা ৫.৩ বৃদ্ধি করে ৭.১৩ টাকা করা হয়েছে।

এছাড়াও বিদ্যুতের সঞ্চালন মূল্যহার গড়ে ০.২৭৮৭ টাকা/ কি.ও.ঘ শতকরা ৫.৩ ভাগ বৃদ্ধি করে ০.২৯৩৪ টাকা করা হয়েছে। বিদ্যুৎ এর পরিপ্রেক্ষিতেই মূল্য তালিকা মার্চ, ২০২০ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে গত বছরের ২৮ নভেম্বর থেকে কাওরানবাজারে অবস্থিত বিইআরসি কার্যালয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)সহ ছয়টি বিতরণ কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের মূল্য পরিবর্তনের উপর শুনানি অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!