1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

খালেদা জিয়ার জামিন একান্তই আদালতের ব্যাপার: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, খালেদা জিয়ার রায় আদালতের ব্যাপার। এখানে সরকারের কিছু করণীয় নেই। আদালত যদি মনে করেন তাকে জামিন দেবেন, তাহলে জামিন পাবেন বলে।

তিনি বলেন, আদালত যদি মনে করেন তিনি জামিন পাওয়ার যোগ্য নন, তাহলে জামিন হবে না। এটা একান্তই আদালতের ব্যাপার।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ।

মন্ত্রী বলেন, ইদানিং হঠাৎ করেই টেলিভিশন সাংবাদিকদের ছাঁটাই করা হচ্ছে। যদি ছাঁটাই করতে হয়, সেটি আইন মেনে করা উচিত। একজন মানুষ যেখানে কাজ করছে বছরের পর বছর, হঠাৎ করে ছাঁটাইয়ের কাগজ ধরিয়ে দেওয়া এটি কোন ভাবেই সমীচীন নয়। আইনসম্মত নয়।

মালিকপক্ষকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, যে কাউকে যেকোনো সময় এভাবে ছাঁটাই করবেন না। একজনকে ছাঁটাই করতে হলে আইন মেনে ছাঁটাই করুন। সংবাদপত্র টিকিয়ে রাখার জন্য সাংবাদিকের প্রয়োজন। সাংবাদিক ছাড়া কোনোমতেই মিডিয়া চলবে না। তাই সাংবাদিকদের কাজ শুরুর আগে নিয়োগপত্র হাতে নেওয়ার পরামর্শ দেন। হাতে নিয়োগপত্র থাকলে ছাঁটাইয়ের সময় সুযোগ-সুবিধা পাওয়া যায়।

তিনি বলেন, গত ১১ বছরে দেশে গণমাধ্যমে বিপুল অগ্রগতি হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোতে পত্রিকা-গণমাধ্যমের সংখ্যা কমেছে, সেখানে বাংলাদেশে এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে বোঝা যায় বাংলাদেশ সরকার গণমাধ্যম বান্ধব হওয়ায় এত অগ্রগতি হয়েছে। তবে এই অগ্রগতির পরেও কিছু কিছু চ্যালেঞ্জ আমাদের মাঝে দেখা দিয়েছে। সেগুলো সাংবাদিকদের পাশাপাশি সরকারিভাবেও সমাধানের চেষ্টা চলছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, ১১ বছর আগে সাড়ে ৪০০ দৈনিক পত্রিকা ছিল। বর্তমানে সেই সংখ্যা সাড়ে ১২০০ তে উন্নীত হয়েছে। ১১ বছর আগে দেশে দশটি টিভি চ্যানেল ছিল। বর্তমানে ৩৪টি টিভি চ্যানেল আছে। দেশে বর্তমানে ৩৫ হাজার অনলাইন পত্রিকা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে। আইপিটিভির জন্য ৫০০ আবেদন জমা আছে।

তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক, দেশের বিবেক। একজন সাংবাদিকের লেখনীতে সমাজ, রাষ্ট্র, সরকার দিকনির্দেশনা পায়। একজন সাংবাদিক ভাষাহীনকে ভাষা দিতে পারে। ক্ষমতাহীনকে ক্ষমতা দিতে পারে। তাই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য সাংবাদিকের গুরুত্ব অনেক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!