1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

খালেদার জামিন আবেদন খারিজ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

দুর্নীতি মামলায় জামিন নিয়ে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার দাবিতে জামিন চেয়ে বেগম খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বেগম জিয়ার আবেদনটি আদেশের জন্য বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চের কার্যতালিকার ৫ নম্বরে রাখা ছিল। যার ওপর শুনানি শেষে এ আদেশ দেয়া হলো।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য সম্মতি দেননি বলে জানিয়েছেন আদালত। মেডিকেল প্রতিবেদন পড়ার পর এ কথা জানানো হয়।

সকালে এ নিয়ে আদেশ দেয়া হবে বলে জানান আদালত। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা আজই আদেশ না দেয়ার জন্য আবেদন করার করার কথা জানান।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের দিন আজ ঠিক ছিল।

গতকাল দুপুরে বেগম জিয়ার চিকিৎসা বিষয়ক প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বেলা সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউর আইনজীবী তানিয়া আকতার বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে হস্তান্তর করেন বলে জানান তিনি। তবে রিপোর্টে কি আছে তা জানা যায়নি।

দুদক আইনজীবী বলেন, অপরাধের গভীরতা বিবেচনায় আপিল বিভাগ বেগম জিয়ার জামিন খারিজ হয়েছে, আবারো হাইকোর্টে জামিন খারিজ হবে। মুক্তি পেতে হলে বেগম জিয়াকে চ্যারিটেবল ও অরফানেজ দুর্নীতি মামলায় জামিন পেতে হবে।

অন্যদিকে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, রিপোর্ট সন্তোষজনক না হলে বেগম জিয়ার অসুস্থতার বাস্তবচিত্র বোঝাতে তাকে সশরীরে আদালতে হাজির করার আবেদন করবেন।

এর আগে ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত তিন অবস্থার তথ্য জানতে চান হাইকোর্ট। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুসারে খালেদা জিয়া অ্যাডভান্স থেরাপির জন্য সম্মতি দিয়েছেন কিনা, সম্মতি দিলে চিকিৎসা শুরু হয়েছে কিনা এবং বর্তমান তার কী অবস্থা তা জানিয়ে প্রতিবেদন বুধবারের মধ্যে দিতে বলা হয়।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে দুই বছর ১৯ দিন ধরে কারাগারে রয়েছেন বেগম জিয়া। এরমধ্যে প্রায় ১০ মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!