1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করতে হবে-রংপুরের পীরগঞ্জে স্পীকার শিরীন শারমিন চৌধুরী এমপি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, শিক্ষা বিস্তারে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুরুষের পাশাপাশি নারী শিক্ষার প্রসারও এখন দৃশ্যমান। শিক্ষার উন্নয়নে পীরগঞ্জে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এ সময় তিনি বলেন, পীরগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি ২৬ ফেব্রুয়ারী বুধবার নিজ নির্বাচনী এলাকা ২৪-রংপুর-৬ পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত “উপজেলার ২৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। প্রথমে স্পীকার পীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে রংপুর জেলা তথ্য অফিস আয়োজিত ‘শিশু মেলা-২০২০ ও র‌্যালি’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিশু র‌্যালিতে অংশগ্রহণ শেষে শিশু মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। স্পীকার আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন সৃজনশীল আয়োজন নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে। এমন আয়োজন সকলকে সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে শিশুদের এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি। মুজিববর্ষে শিশুদের সৃজনশীল হয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু আজীবন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থেকে মাথা উঁচু করে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। এ ত্যাগ থেকে শিশুদের শিক্ষা নিতে হবে। পরে ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ-২০২০” উপলক্ষে পীরগঞ্জ উপজেলা ভবন কমপ্লেক্সে “বঙ্গবন্ধু ম্যুরাল” এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি মুজিববর্ষ উদযাপন তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে আরও গভীর জ্ঞান লাভে সহায়ক হবে বলে উল্লেখ করেন। মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সরকারের পাশাপাশি জাতীয় সংসদও বর্ষব্যাপী পরিকল্পনা গ্রহণ করেছে। পীরগঞ্জেও বর্ষব্যাপী কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রংপুর জেলা প্রশাসক মোঃ আসিফ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার টি. এম. এ মমিন, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা রীনা,রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!