1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

মগবাজারে ভবনে আগুন, শিশুসহ নিহত ৩

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ তিনজন মারা গেছে। মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে দগ্ধ দুজনসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৩২ মিনিটের দিকে দিলু রোডের ৩৫৪ নং বাসার গ্যারেজে অগ্নিকাণ্ডটি হয়।

নিহত তিনজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- দগ্ধ শহীদুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌসের ছেলে রুশদি (৪) এবং আব্দুল কাদের (৪০)। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তার নাম এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনের কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে আশঙ্কাজনক অবস্থায় দু্জনকে ঢাকা মেডিকেলেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ধোয়ায় অসুস্থ হয়ে আরও তিনজন এখানে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, হাসপাতালে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। নিহত তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। তার শরীরের ৪৩ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ আরেকজন শহিদুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫)। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ সার্ভিস সেন্টারে ভর্তি আছেন তিনজন। তারা হলেন সুমাইয়া আক্তার (৩২), তার ছেলে মাহাদী (৯) ও মাহমুদুল হাসান (৯ মাস)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!