1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পুলিশ জঙ্গিবাদ দমনে নিরলসভাবে কাজ করছে: আইজিপি

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, পুলিশ দেশ থেকে জঙ্গিবাদ দমনে নিরলসভাবে কাজ করছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা অনন্য। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমন করতে গিয়ে আট পুলিশকে জীবন দিতে হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ ৯৯৯ সার্ভিস চালুর পর গত দুই বছরে ৫৮ লাখ মানুষকে সেবা দিতে পেরেছে। এতে জনগণ খুব উপকৃত হয়েছেন। এ সেবা অব্যাহত থাকবে।

বুধবার দুপুরে নেত্রকোনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ উপলক্ষে নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি ড. জাবেদ পাটোয়ারী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি অব পুলিশ ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুনসী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম। পরে তিনি পুলিশ লাইন্স মাঠে নেত্রকোনা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।

তিনি আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে পুলিশের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। এ সময় প্রত্যেক উপজেলায় চারটি করে হেল্পডেস্ক চালু করা হবে। প্রতিবন্ধী সেবা ডেস্ক, বয়স্ক সেবা ডেস্ক, নারী শিশুদের জন্য ডেস্ক এবং অসহায় নারী শিশুদের জন্য অ্যাপস চালু হবে। অ্যাপস চালুর বিষয়টি এখনও পরীক্ষাধীন।

তিনি বলেন, দেশের প্রতিটি থানাকে জনবান্ধব থানা হিসেবে গড়ে তোলা হচ্ছে। আমরা সত্যিকার অর্থেই জনগণের পুলিশ হতে চাই। থানাগুলোকে সেভাবেই গড়তে চাই।

আইজিপি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সচেষ্ট। এক হাজার লোকের জন্য মাত্র একজন পুলিশ। তা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ খুবই সমস্যা এবং এ দিয়ে সেবা দান করা খুব কঠিন। পুলিশ এ ব্যাপারে তৎপর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!