1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

দিল্লিতে সহিংসতার ঘটনায় অমিত শাহ দায়ী: সোনিয়া গান্ধী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিরোধীদল জাতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী বলেন, সহিংসতার ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে দায়ী। কংগ্রেস অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছে।

আজ বুধবার নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী সংবাদ সম্মেলনে প্রশ্ন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? পরিস্থিতির অবনতি হচ্ছে দেখেও কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেয়নি।

এর আগে গত সোমবার দিল্লিতে সিএএ আইনকে কেন্দ্র করে আইনটির সমর্থক ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত ও দেড় শতাধিক লোক আহত হয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!