1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

ছাত্রীকে আপত্তিকর ছবি পাঠানোয় বহিষ্কার কলেজশিক্ষক

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

বরগুনা জেলার বামনা উপজেলায় এক কলেজশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগ উঠ্রছে। উপজেলার বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক মো. আশ্রাফুল হাসান লিটন।

অভিযুক্ত শিক্ষক লিটন বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। তিনি বর্তমানে ওই ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

সোমবার ওই কলেজের সাবেক এক ছাত্রী (বর্তমানে ঢাবির শিক্ষার্থী) তার নিজের ফেসবুক ওয়ালে শিক্ষক লিটনের বিচার দাবি করে কয়েকটি আপত্তিকর ছবিসহ একটি পোস্ট দেন।

সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ওই শিক্ষকের বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন অনলাইন এক্টিভিস্টরা। পরে এ ঘটনায় অভিযুক্ত লিটনকে স্থায়ীভাবে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ।

ওই শিক্ষার্থীর ফেসবুক ওয়াল থেকে জানা গেছে, ইতিহাসের শিক্ষক লিটন বিভিন্ন সময় ওই শিক্ষার্থীর ফেসবুক ম্যাসেঞ্জারে তাকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও পাঠিয়ে হয়রানি করে আসছিলেন।

শিক্ষার্থী ওই ভিডিও ও ছবির স্ক্রিনশর্ট নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এ জঘন্য শিক্ষকের বিচার দাবি করেন। এ ঘটনায় গত সোমবার রাতে কয়েক দফা বৈঠক শেষে কলেজ ম্যানেজিং কমিটির সভায় ওই অভিযুক্ত শিক্ষক মো. আশ্রাফুল হাসান লিটনকে কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অভিযুক্ত শিক্ষকের প্রতিবেশী জানান, ২০১৪ সালে তার নিজ এলাকায় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় গণধোলাইয়ের শিকার হয়েছিলেন লিটন।

শুধু নিজের এলাকায়ই নয়, লিটন তার কলেজের একাধিক ছাত্রীকে কুরুচিপূর্ণ এসএমএস পাছিয়েছিলেন বলে জানিয়েছে কয়েকজন ছাত্রী।

এ বিষয়ে কথা বলার জন্য শিক্ষক ও আওয়ামী লীগ নেতা আশ্রাফুল হাসান লিটনের মোবাইল ফোনে মঙ্গলবার একাধিকবার কল করা হলেও তিনি ফোনটি ধরেননি।

এ ব্যাপারে বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান বলেন, আমি ঘটনাটি ফেসবুকে দেখার পরে হতভম্ব হয়ে যাই। একজন শিক্ষকের এমন আচরণ কারও কাম্য নয়। কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিক তদন্ত করে ওই শিক্ষককে কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!