1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

যাত্রাবাড়িতে বাবার সামনে ছেলেকে খুন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় বাবার সামনেই ইমন (১৮) নামে এক পোশাক শ্রমিককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ইমন মুন্সিগঞ্জের সিরাজদিখান নয়াবাড়ি গ্রামের আবু বকরের ছেলে। তিনি শনির আখড়া গোবিন্দপুর এলাকায় একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া গোবিন্দপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় উপস্থিত থাকা ওই যুবকের বাবা আবু বকর বলেন, আমরা বাপ-ছেলে উভয়ই গোবিন্দপুর গ্রামীণ পোশাক কারখানায় চাকরি করতাম। দুপুরে লাঞ্চ বিরতির সময় বাপ-ছেলে একসঙ্গে বের হই। আমি ছিলাম পেছনে। আমার ছেলে ছিল সামনে। আমার ছেলে গোবিন্দপুর সরকারি প্রাথমিক স্কুলের সামনে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা রাজু ও হুমায়ন নামে দুই যুবক আমার ছেলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কিছুদিন আগে ওদের সঙ্গে কোনো বিষয় নিয়ে আমার ছেলের তর্কাতর্কি হয়েছিল। তবে কী নিয়ে তাদের সঙ্গে ঝগড়া হয়েছিল বিস্তারিত জানাতে পারেননি। তার চার সন্তানের মধ্যে ইমন ছিলেন সবার বড়।

যাত্রাবাড়ীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। একইসঙ্গে ঘটনাটি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!