1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি প্রত্যাশীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ তে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহণকারী সবার প্যানেলে (লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী সময়ে ধাপে ধাপে নিয়োগ) নিয়োগ চেয়ে মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশীরা। সোমবার ২৪ ফেব্রুয়ারি সকালে গাইবান্ধার ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল বাস্তবায়ন কমিটির ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের কাছে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

জানা যায়, ২০১৮ সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সারাদেশ থেকে ২৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ১৮ হাজার ১৪৭ জন চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে বাদ পড়েন প্রায় ৩৭ হাজার ১৪৮ জন চাকরি প্রার্থী। আন্দোলনকারীরা জানান, ২০১০, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগ দেয়া হলেও ২০১৮ সালের নিয়োগ কার্যক্রমে প্যানেল গঠনের জন্য এখনও পর্যন্ত কর্তৃপক্ষ কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়াও প্রাথমিকে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনায় দীর্ঘ সময়ক্ষেপণ করা হয়। শিক্ষক নিয়োগ দ্রুততার মধ্যে শেষ করাসহ নিয়োগ কার্যক্রমে সকল ধরনের কোটা বাতিলের দাবি জানান তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সম্পাদক মোখলেছুর রহমান, মো. আলাল মিয়া, শামছুল আলম প্রধান, মোছা. মনিষা খাতুন, মো. মিজানুর রহমান, রানা মন্ডল, ফারুক হোসেন, তৌহিদ হোসেন, শাহাদৎ হোসেন, শ্রী জীবন প্রমূখ। সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান বলেন, রিট জটিলতার কারণে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগে কোনো সার্কুলার হয়নি। এরমধ্যে অনেকের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। ফলে বিদ্যালয়ে শূন্য আসনের ভিত্তিতে এই ৩৭ হাজার ১৪৮ জনকে নিয়োগে সুপারিশ করতে হবে। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রাথমিকের সর্বশেষ নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের প্যানেল করে নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!