1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

মুজিব জন্মশতবার্ষিকী পালন করছে ইউনোস্কোর ১৯৫টি দেশ সাঘাটায়-ডেপুটি স্পীকার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, দেশের সুফল শুধু আওয়ামীলীগের লোক ভোগ করছে না। বিএনপি জামায়াতসহ সকলেই সরকারের সুফল ভোগ করছে।তিনি বিএনপি’র উদ্যোশে বলেন, আপনারা শুধু আওয়ামী লীগের সমালোচনা করেন, আমরা ওপেন চ্যালেঞ্জে যাবো আপনারা কি করেছেন আর শেখ হাসিনা কি করেছে। মুক্তিযোদ্ধারা আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি তারা কেউ কারো কাছে হেরে যাবো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী আমরা এমন ভাবে উদ্যাপন করতে চাই শুধু আমরাই করছিনা ইউনোস্কোর ১৯৫ টি দেশে মুজিব জন্ম শতবার্ষিকী পালন করছে। তিনি সাঘাটা উপজেলাকে দু’টি ভাগে ভাগ করার বিষয়ে জনগণের উদ্দেশ্যে বলেন, নেতৃত্ব জন প্রতিধিদের হাতে, কতৃত্ব সরকারী কর্মকর্তাদের হাতে, নেতৃত্ব আর কতৃত্বের সমন্বয় ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আপনারা জোর দিয়ে চাইলে অবশ্যই উপজেলা আলাদা হবে। ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভুমি অফিস নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় এলজিইডির বাস্তবায়নে ৪৫ লাখ টাকা ব্যায়ে সাঘাটা ইউনিয়ন ভুমি অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা কমিশনার ভুমি শাকিল আহমেদ প্রমূখ।
এসময় জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা দুদু, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!