1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালিপাড়ায় একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘরের অধিকাংশই পুড়ে গেছে আগুনে। পুড়ে গেছে মসজিদে রাখা কোরআন শরীফসহ অনেক ধর্মীয় বই। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের বাড়ির জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুগ্রুপের মাঝে বিরোধ চলে আসছিল বলে স্থানীয় ইউপি সদস্য শাহানুর শেখ জানান, মসজিদটি তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের ৮ ছেলে নির্মাণ করেছেন। কিন্তু এই জায়গা নিয়ে মোহাম্মদ তালুকদারের ভাই আহম্মদ তালুকদারের সঙ্গে বিরোধ আছে। তবে এই কাজ যারাই করে থাকুক না কেন তারা অত্যন্ত একটি জঘন্য কাজ করেছে।

মোহাম্মদ তালুকদারের ছেলে আমিনুল তালুকদার বলেন, রাত দেড়টার দিকে মসজিদে আগুন দেখতে পেয়ে আমি দৌড়ে মসজিদের কাছে যাই। তখন আমি ঘটনাস্থল থেকে আমার চাচা আহম্মদ তালুকদার ও টিপু তালুকদারকে দৌড়ে যেতে দেখেছি। আমার ধারণা তারাই মসজিদে আগুন দিয়েছে।

এ ব্যাপারে টিপু তালুকদার বলেন, বিরোধপূর্ণ জায়গায় আমার ভাতিজা আমিনুলরা মসজিদ নির্মাণ করেছে। এখন তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করছে। আমরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাইনি।কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখি যে, চাচাতো ভাইদের ফাঁসানোর জন্যই গ্রেপ্তারকৃত আমিনুল তালুকদার, হাফিজুল তালুকদার ও টিপু তালুকদার নিজেদের মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!