
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা ২৩ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলা টাউন হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এ্যাডঃ উম্মে কুলছুম ম্মৃতিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নব নিযুক্ত পৌর প্রশাসক আবু বকর প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম ম্মৃতি। সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগ উপদেষ্টা সদস্য আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী রেজা মোস্তফা গোলাপ, যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, উপজেলা কৃষকলীগের মোহাব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রধান পাপুল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ সাবু ও সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন ঝুনু, জেলা তাতীলীগ সাংগঠনিক সম্পাদক শেখ তোতা, উপজেলা তাতীলীগ সভাপতি আক্তারুজ্জামান টিটু ও সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজিব, উপজেলা মৎস্যজীবীলীগ সভপতি মনিরুজ্জামান তালুকদার রাসেল, সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থক, সুধীমহল ও অত্র উপজেলার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। সভায় এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি নৌকার বিজয় নিশ্চিত করতে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান ।