1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

বিমানবন্দরে নারী যাত্রীর পায়ুপথে মিললো ৭০ লাখ টাকার স্বর্ণ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

চৌদ্দটি স্বর্ণের বারসহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিলুফার ইয়াসমিন নামে এক নারী যাত্রীকে আটক করেছে কাস্টম হাউসের ঢাকার প্রিভেন্টিভ টিম। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

গতকাল শনিবার দিবাগত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ওই যাত্রীকে তল্লাশি করে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার সোলাইমান শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এ সময় তারা নজরদারী বাড়াতে থাকে। একপর্যায়ে রাত ১২টার দিকে নিলুফার ইয়াসমিন (ফ্লাইট নম্বর-SL224) নামে এক যাত্রীকে তল্লাশি করে তার পায়ুপথ থেকে ১৪ পিস স্বর্ণবার জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করাসহ জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার নিকট থেকে জব্দকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৩৭০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!