1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

সোমবার দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার মুক্তির বিক্ষোভ মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশব্যাপী এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন শনিবার সংগঠনটির দফতরের দায়িত্বে থাকা মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, রিজভীর ওপর পুলিশি হামলা ও তাকেসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে বেধড়ক লাঠিচার্জে গুরুতর আহত করার প্রতিবাদে আগামী সোমবার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা মহানগরসহ দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

রফিকুল ইসলাম আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল সংগঠনের নেতাকর্মীদের ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গতকাল শনিবার বেলা ১১টার দিকে মিরপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিলে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলায় রিজভীসহ ১০ জন আহত হন। এ ঘটনার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিও দিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!