1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

সপ্তাহে এক দিন খুলতে হবে বিদ্যালয়ের অভিযোগ বক্স

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের যৌন হয়রানি, মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ বক্স বসানো হয়েছে। প্রতি সপ্তাহে খুলে দেখতে হবে এ অভিযোগ বক্স। সেইসঙ্গে সেখানে পাওয়া অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলার শিক্ষা কর্মকর্তাদের ব্যবস্থা নিতে হবে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এটি বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিপিই) তদারকি করতেও বলা হয়েছে।

হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে এটি করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র।

সমন্বয় সভা সূত্র জানায়, সভায় বলা হয়- সব প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ বক্স নিয়মিত খুলে, প্রাপ্ত অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বলতে হবে। শিক্ষার্থী-অভিভাবক বা অন্য কারও কোনো অভিযোগ পেলে সে বিষয়ে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এ জন্য প্রতি সপ্তাহের একদিন এ বক্স খুলে কোনো অভিযোগ রয়েছে কি না তা দেখতে হবে।

এ কার্যক্রম নিয়মিত ডিপিইকে মনিটরিং করতে সভায় সিদ্ধান্ত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!