1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩৪১

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ মে, ২০১৭
  • ৩৭ বার পড়া হয়েছে

 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে জয়ের জন্য ৩৪২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবালের ১০২ রানের সুবাদে ৯ উইকেটে ৩৪১ রান করে বাংলাদেশ।
বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলীয় ২৭ ও ব্যক্তিগত ১৯ রানে ওপেনার সৌম্য সরকারকে হারায় টাইগাররা।
এরপর দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসের সাথে ১৪২ রানের বড় জুটি গড়েন তামিম। এ জন্য দু’জনে ১২২ বল মোকাবেলা করেন। ইমরুল ৮টি বাউন্ডারিতে ৬২ বলে ৬১ রান করে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন তামিম। তিন অংকে পাঁ দিয়ে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ১০২ রানে থামেন তিনি। তার ৯৩ বলের ইনিংসে দৃষ্টিনন্দন ৯টি চার ও ৪টি ছক্কা ছিলো।
২১৯ রানে তামিমের বিদায়ের পর দলকে ৯ উইকেটে ৩৪১ রানে নিয়ে গেছেন বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটসম্যানরা। মুশফিকুর রহিম ৩৫ বলে ৪৬, সাকিব ২৭ বলে ২৩, মাহমুদুল্লাহ ২৪ বলে ২৯, মোসাদ্দেক হোসেন ১৫ বলে ২৬, মেহেদি হাসান মিরাজ ১৬ বলে ১৩, মাশরাফি ৮ বলে ১ ও সানজামুল শূন্য রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের জুনায়েদ খান ৪টি এবং হাসান আলী ও শাদাব খান ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৩৪১/৯, ৫০ ওভার (তামিম ১০২, ইমরুল ৬১, মুশফিকুর ৪৬, জুনায়েদ ৪/৭৩)।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!