1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

মুসলিমদের ১৯৪৭ সালেই পাকিস্তানে পাঠানো উচিত ছিল: গিরিরাজ সিং

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

এবার ভারতের মুসলিম সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং’কে। এর আগেও তার কথায় মুসলিম বিদ্বেষ ধরা পড়েছে। এবার সরাসরি তিনি বলেন যে, ১৯৪৭ সালের আগেই এ দেশ থেকে সব মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেয়া উচিত ছিল।

মোদি সরকারের পশুপালনমন্ত্রী গিরিরাজ সিং বলেন,‘১৯৪৭ সালের আগে আমাদের পূর্ব পুরুষরা স্বাধীনতার জন্য যখন লড়াই করে যাচ্ছিলেন, জিন্নাহ তখন দেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করছিলেন। তখন আমাদের পূর্বপুরুষরা একটি বড় ভুল করেন। যদি সেই সময় কেবলমাত্র মুসলিম ভাইদের সেখানে (পাকিস্তান) পাঠানো হত এবং সব হিন্দুদের এখানে নিয়ে আসা হত, তবে আজকের দিনটি দেখতে হত না। ভারতের জনগণ যদি ভারতেই আশ্রয় না পান, তবে পৃথিবীতে এমন কোন দেশ আছে কী যারা তাদের আশ্রয় দেবে?’

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সমগ্র ভারত জুড়ে যে বিক্ষোভ চলছে সেই পরিপ্রেক্ষিতে কথা বলতে গিয়েই ওই কথা বলেন গিরিরাজ সিং। ওই বিতর্কিত আইন অনুসারে, ২০১৫ সালের আগে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা কেবলমাত্র অমুসলিম উদ্বাস্তুদের ভারতের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে। যদিও এই আইনের মাধ্যমে সরকার সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে লঙ্ঘন করতে চাইছে বলে অভিযোগ করেছে বিরোধীরা এবং আইনটিকে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বলেও সমালোচনা চলছে।

এদিকে গিরিরাজ সিংকে পাল্টা জবাব দিয়েছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক প্রেসিডেন্ট কানহাইয়া কুমার। তিনি বলেন,‘পাকিস্তান ছাড়া ওনার মুখে আর কিছু কথা নেই। উনি সবাইকেই পাকিস্তানে পাঠানোর কথা বলতে থাকেন। ওনার পশুপালন মন্ত্রী না হয়ে ভিসা মন্ত্রী হওয়া উচিত ছিল। পাশাপাশি ওনার উচিত ছিল লাহোরে একটি পর্যটন সংস্থা খোলা।’ সূত্র : এনডিটিভি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!