1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

ট্রলার থেকে দশ কোটি টাকার শাড়ি উদ্ধার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

ভোলা খেয়াঘাট এলাকায় ভারতীয় একটি ট্রলার থেকে ২৬ হাজার পিস শাড়ি জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চার ভারতীয় নাগরিকসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ভোলা খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. বিএন মাহাবুবুল আলম শাকিল আহম্মেদ।

গ্রেফতারকৃতরা হলেন- ভারতীয় নাগরিক রমেশ দাশ, পরান দাশ, সুভাশ মন্ডল, লক্ষণ দাশ, বাংলাদেশি নাগরিক জসিম উদ্দিন, মাহমুদুল হাসান, সনজিত মালো, মো. হানিফ, মো. আবু বক্কর, সোবাহান মৃধা, উত্তম কুমার দাস, রবিন কুমার দাশ, বালা চাঁদ, মৃনাল চন্দ্র ও মো. মিজান। এদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলায়।

সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. বিএন মাহাবুবুল আলম শাকিল আহম্মেদ জানান, ভারত থেকে অবৈধভাবে শাড়ি নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি (রোববার) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি এলাকার সোনার চর আসলে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাড়িসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে চরফ্যাশনের দক্ষিণ আইচা থানায় ও জব্দকৃত শাড়ি ভোলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত শাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!