1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

আর নেই কাট-কপি-পেস্টের জনক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৮ বার পড়া হয়েছে

কম্পিউটারে ‘কাট-কপি-পেস্ট’ বিষয়টি ব্যবহার করেন না এমনটি হতেই পারেনা। কারন এগুলো সঙ্গে পরিচয় না থাকলে অনেকাংশে কোনো কাজই কম্পিউটারে সম্ভব নয়। কিন্তু যে কম্পিউটার বিজ্ঞানী এ বিশেষ সুবিধা নিয়ে এসেছেন সেই ল্যারি টেসলার মারা গেছেন। গত সোমবার ৭৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রযুক্তি প্রতিষ্ঠান জেরক্স এক বিবৃতিতে ল্যারি ট্যাসলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেরক্স তাদের বিবৃতিতে জানায়, কাট-কপি-পেস্ট, ফাইন্ড ও রিপ্লেসহ আরও বেশ কিছু বহুল ব্যবহৃত কমান্ডের উদ্ভাবক ছিলেন ল্যারি। তার বৈপ্লবিক ধারণার কারণে আমাদের কাজগুলো অনেক সহজ হয়েছে। সোমবার তার মৃত্যু হয়েছে।

আর সিলিকন ভ্যালির কম্পিউটার ইতিহাস জাদুঘর তাদের টুইটারে লিখেছে, টেসলারের লক্ষ্য ছিল ‘সবার জন্য কম্পিউটার’।

প্রসঙ্গত, ১৯৪৫ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ব্রনক্স শহরে জন্মগ্রহণ করেন ল্যারি টেসলার। তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেছেন। এ কম্পিউটার বিজ্ঞানী অ্যামাজন, অ্যাপল, ইয়াহু ও জেরক্স পালো আল্টো রিসার্চ সেন্টারের মতো বিশ্বের নামকরা সব প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!