1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

তিন ধাপে নিরাপত্তা থাকবে শহীদ মিনারে: র‌্যাব ডিজি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাকে পাঁচটি সেক্টরে বিভক্ত করে তিন ধাপের নিরাপত্তা দেবে র‍্যাব। এছাড়া বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে স্ট্যান্ডবাই থাকবে হেলিকপ্টার।

আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

র‍্যাব ডিজি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাকে পাঁচটি সেক্টরে বিভক্ত করে সার্বিক নিরাপত্তায় র‍্যাব প্রস্তুত থাকবে। পুরো এলাকায় পর্যাপ্ত পরিমাণ ফুট পেট্রোলিং, বাইক ও কার পেট্রোল টিম থাকবে। সাদা পোশাকেও থাকবে র‍্যাব সদস্যরা।

তিনি বলেন, অমর একুশের আয়োজনকে নির্বিঘ্ন করতে বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। র‍্যাবের গৃহীত ৩ ধাপের নিরাপত্তার মধ্যে আজ (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত প্রথম ধাপ, দুপুর থেকে আগামীকাল (২১ ফেব্রুয়ারি, শুক্রবার) দুপুর পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং পরবর্তী সময়ে তৃতীয় ধাপের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। তবে দ্বিতীয় ধাপের নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল ফোর্স রিজার্ভ থাকবে এবং র‍্যাবের হেলিকপ্টার স্ট্যান্ডবাই থাকবে।

বেনজীর আহমেদ বলেন, এ দিন আজিমপুর কবরস্থানেও অনেকে শহীদদের কবরে শ্রদ্ধা জানাবেন, সেখানেও র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় এবং জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ এলাকার একুশের নিরাপত্তায় র‌্যাবের নজরদারি থাকবে।

কোনো ধরনের হুমকির আশঙ্কায় আছে কি না? এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব ডিজি বলেন, নিরাপত্তা বর্তমান জীবনে অক্সিজেনের মতো। এখন এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। আমেরিকার টুইন টাওয়ার বিপর্যয়ের পর থেকেই বিশ্বব্যাপী নিরাপত্তার বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে। এটি এখন দৈনন্দিন জীবন-যাত্রারই অংশ।

এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ ইভেন্টে যত বেশি নিরাপত্তা থাকবে, মানুষ তত স্বাচ্ছন্দে এবং আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে পারবেন বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!