1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

রোববারই খালেদা জিয়ার জামিন: নজরুল ইসলাম

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া একটি অমানবিক অপরাধ। সেই অপরাধ শুধু সরকারের হবে না। বাংলাদেশকেও সেই অপরাধের দায় নিতে হবে বলে জানিয়েছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, হাবিব-উন নবী খান সোহেল, সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নজরুল ইসলাম খান বলেন, বিচার বিভাগ স্বাধীন ও সঠিকভাবে কাজ করতে পারলে রোববারই মুক্তি পাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর তা না হলে গণতান্ত্রিক পন্থায় খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার সুচিকিৎসার দাবিতে আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে চেয়েছিলাম এবং সে মানববন্ধন কর্মসূচির আরেকটি উদ্দেশ্য ছিল। এ দেশের সাধারণ দিনমজুর ও নির্দিষ্ট নিম্ন আয়ের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এই মানববন্ধনের অন্যতম উদ্দেশ্য ছিল।কিন্তু প্রেসক্লাবের পেছনে ওসমানী উদ্যানে প্রধানমন্ত্রীর একটি প্রোগ্রাম আছে, তাই তার নিরাপত্তাজনিত কারণে প্রেসক্লাবের সামনে কাউকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি– আজকের মানববন্ধন কর্মসূচি আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে পালন করব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!