1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

শাজাহান খানের ভাড়াটে গুন্ডারা এবার মাঠে নামলে খবর আছে: ভিপি নুর

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। নিরাপদ সড়ক চাই–নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের করা ওই মামলা প্রত্যাহার না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার দিয়েছেন তারা।

তবে শ্রমিক নেতা শাজাহান খানের শ্রমিকদের এই আন্দোলনের বিরুদ্ধে সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের পেজে স্ট্যাটাসও দিয়েছেন কোটা আন্দোলনের এ নেতা।

নুর বলেন, ‘ইলিয়াস কাঞ্চন মামলা না তুললে শাজাহান খানের জন্য নাকি ৭০ লাখ শ্রমিক মাঠে নামবে!– ওরে বাটপার!’ শ্রমিকদের হুশিয়ার করে ডাকসু ভিপি বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনকারীরা এবার রাস্তায় নামলে তোমাগো খবর আছে। তোমরা রাস্তায় নামো ভাড়ায় আর ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক আন্দোলনকারীরা রাস্তায় নামে দেশপ্রেমের টানে, গণমানুষের কল্যাণে।’‘সুতরাং বাটপারির হুমকি-ধমকি বাদ দিয়ে লাইনে এসো, দেশের জন্য কাজ করো, তথাকথিত রাজনৈতিক নেতাদের ভাড়ায় খাটা বাদ দাও।’

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়।

ইলিয়াস কাঞ্চনের অভিযোগ, গত বছরের ৮ ডিসেম্বর শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে তার ও তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট তথ্য দিয়েছেন।সেদিন শাজাহান খান বলেছিলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন, সেই হিসাবটা আমি জনসম্মুখে তুলে ধরব’, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!