1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে পাকিস্তান সিনেটে প্রস্তাব পাস

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫২ বার পড়া হয়েছে

ফিলিস্তিন সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ঘোষিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা সমঝোতা প্রত্যাখ্যান করে পাকিস্তান সংসদে একটি প্রস্তাব পাস হয়েছে।

পাকিস্তান জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেট সর্বসম্মতভাবে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে প্রস্তাবনা পাস করে।

দেশটির প্রধান ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামির সিনেটর মুশতাক আহমেদের তোলা প্রস্তাবটিতে সরকার ও বিরোধীদলের সব সদস্যরাই সমর্থন জানিয়েছেন বলে পিটিভির বরাতে আনাদলু এজেন্সি জানিয়েছে।

প্রস্তাবনায় জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা সমঝোতা বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ শান্তি পরিকল্পনা নিপীড়িত ফিলিস্তিনিদেরকে তাদের নিপীড়কদের কাছে অবমাননাকর আত্মসমর্পণ হিসেবে দেখছেন সিনেটররা।

ফিলিস্তিন ইস্যুর একটি ন্যায্য ও শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়ে এতে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের ভিত্তিতেই ফিলিস্তিন সঙ্কটের সমাধান করতে হবে। এছাড়া অন্য কোনো সমাধান গ্রহণযোগ্য নয়।

সিনেটে পাস হওয়া প্রস্তাবে ফিলিস্তিনিদের বৈধ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সর্বসম্মত কৌশল গ্রহণে ওআইসি’র জরুরি সম্মেলন ডাকার জন্য পাকিস্তান সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৮ জানুয়ারি হোয়াইট হাউসে ইসরাইলঘেঁষা একপেশে কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ উত্থাপন করেন।

এ সময় তার পাশে উপস্থিত ছিলেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত ফিলিস্তিনি ইস্যুকে চিরতরে বিশ্বের রাজনীতি থেকে মুছে ফেলার উদ্দেশ্যে দাম্ভিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পরিকল্পনা উত্থাপন করেছেন।

ন্যক্কারজনক এ পরিকল্পনায় মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসিজদের শহর বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরকে ইসরাইলের রাজধানী ঘোষণা করা হয়েছে।

সেই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রাম করার অধিকার কেড়ে নেয়া হয়েছে।

ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও প্রতিরোধ সংগঠন এ পরিকল্পনা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এছাড়া ওআইসি, আরব লীগ এবং ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনার নিন্দা জানিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!