1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সাবেক মন্ত্রী শাহাজান খানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে পলাশবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি সাবেক মন্ত্রী সংসদ সদস্য শাহাজান খানের বিরুদ্ধে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনে দায়েরকৃত মানহানী মামলা প্রত্যাহারের দাবীতে পলাশবাড়ীতে শ্রমিকদের অংশ গ্রহনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় চৌমাথা মোড় থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে এক প্রতিবাদ সমাবেশে সমবেত হয়।

সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আব্দুস সোবহান বিচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারন সম্পাদক পদপ্রার্থী ও গত দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ সাবু, ও রেজানুর রহমান ডিপটি, সড়ক সম্পাদক শহিদুল ইসলাম সরকার, শ্রমিক নেতা মিঠু, সরোয়ার কবির মজনু প্রমুখ।

বক্তারা অবিলম্বে শাজাহান খানের বিরুদ্ধে মিথ্যা মানহানী মামলা প্রত্যাহারের দাবীসহ শ্রমিক স্বার্থ পরিপন্থি আইন সংশোধনের দাবী জানান।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জাতীয় শ্রমিকলীগের পলাশবাড়ী উপজেলা সাধারণ সম্পাদক মাহামুদজ্জামান প্রান্ত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!