1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

করোনাতে ২০০০ ছাড়াল মৃতের সংখ্যা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

মহামারি এ করোনা কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। মৃত্যুর মিছিল যেনো কিছুতেই কমছে না।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে আরও ১৩৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়াল। খবর আলজাজিরা ও বিবিসির। এছাড়া চীনের বাইরে হংকং, ফিলিপাইন, তাইওয়ান, জাপান ও ফ্রান্সে ১ জন করে মোট ৫ জন মারা গেছে। সব মিলিয়ে গোটা বিশ্বে এ ভাইরাসে মারা গেছে ২ হাজার ৯ জন।

করোনাভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ১৮৫ জন এবং চীনের বাইরে ১ হাজার ২ জন। সবমিলিয়ে পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ১৮৭ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ৮২৪ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

চীনের সবগুলো প্রদেশসহ বিশ্বের ৩০টি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ১ হাজার ২ জন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে জাপানেই ৬১৪ জন।

এছাড়া, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে (কোভিড-১৯) চীনে ৬ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া চীনে ৩ হাজার স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সহকারী পরিচালক জেং ইজিন জানান, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এরইমধ্যে ৬ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। এছাড়া ৩ হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। যা ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীদের ৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে হুবেই প্রদেশে রয়েছে ২ হাজার ৫০২ জন।

এদিকে জাপানের ইয়োকোহামা বন্দরে অবরুদ্ধ প্রমোদতরীর ৪০ মার্কিন নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ এর পরিচালক অ্যান্থনি ফসি।

এর আগে যুক্তরাষ্ট্র তার ৩শ’র মতো নাগরিককে ওই জাহাজ থেকে সরিয়ে নিয়েছে। সোমবার তাদেরকে টেক্সাসের সান অ্যান্টোনিও সামরিক ঘাঁটিতে নিয়ে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের আরও ৫শ’ যাত্রীর শরীরে ভাইরাস না পাওয়ায় বুধবার তারা জাহাজ থেকে ছাড়া পাবেন।

জাহাটিতে নতুন করে ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে অবরুদ্ধ (কোয়ারেন্টাইন) জাহাজটিতে এক কর্মকর্তাসহ আক্রান্ত বেড়ে ৫৪২ জন হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানিয়েছেন।

৩ হাজার ৭০০ আরোহী নিয়ে প্রমোদতরীটি গত ৩ ফেব্রুয়ারি ইয়োকোহামায় নোঙ্গর করা হয়। হংকং থেকে উঠা এক যাত্রীর মাধ্যমে জাহাজটিতে এ ভাইরাস ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি সামুদ্রিক খাদ্য ও মাংসের বাজার থেকে এই করোনাভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভাইরাসটি যাতে ছড়িয়ে না যায়, সেজন্য চীন হুবেই প্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই অঞ্চলের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে চীনসহ বাইরের বিশ্ব থেকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!