1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

ঢাকা-১০ আসনসহ ৩টি আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবি, গাইবান্ধা-৩ আসনে কাজী খায়রুজ্জামান শিপন ও বাগেরহাট-৪ আসনে ডা. মাইনুল হাসান সাদিক দলীয় মনোনয়ন পেয়েছেন।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্র জানায়,উপনির্বাচনে মনোনয়নপ্রাপ্ত তিনজনই নতুন মুখ। এর আগে এই তিন জনের কেউ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি।

মনোনীত তিনজনই সাংবাদিকদের বলেছেন,‘তারা এক প্রতিকূল অবস্থার মধ্যে দলের সিদ্ধান্ত অনুযায়ী গণতন্ত্র ফিরিয়ে আনা এবং দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

ঢাকা-১০ আসনে মনোনয়ন পাওয়া শেখ রবিউল আলম বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এই আসনে দলের মনোনয়নের জন্য রবিউল ছাড়া অন্য কেউ আবেদন করেনি। বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পাওয়া কাজী খায়রুজ্জামান শিপন জেলা বিএনপির সদস্য। আর গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন পাওয়া ডা. সৈয়দ মাইনুল হাসান সাদিক গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’(ড্যাব) এর সদস্য।

এর আগে বিএনপি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। লন্ডন থেকে স্কাইপেতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাক্ষাৎকার সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

দলীয় সূত্র জানিয়েছে, ঢাকা-১০,বাগেরহাট-৪ এবং গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচনে মনোনয়নের জন্য ৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। এরা হলেন ঢাকা-১০ আসনে শেখ রবিউল ইসলাম রবি, বাগেরহাট-৪ আসনে কাজী মনিরুজ্জামান, মনিরুল হক, কাজী খায়রুজ্জামান শিপন, ফারহানা জামান নিপা এবং গাইবান্ধা-৩ আসনে সৈয়দ মাইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান সরকার।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, এই তিন আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৯ ফেব্রুয়ারি। আগামী ২৯ মার্চ তিন আসনেই ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!