1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১০

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ২৫ জন। হামলায় নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় কোয়েটা জেলা আদালত ও প্রেসক্লাবের কাছে এই হামলার ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তান সংবাদমাধ্যম ‘দ্য ডন’।

কোয়েটা পুলিশ প্রধান ডিআইজি আব্দুল রাজ্জাক ‘দ্য ডন’কে বলেন, ‘হযরত আবু বকরের মৃত্যু বার্ষিকী পালনে আহালে সুন্নাত ওল জামাতের র‍্যালিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এক যুবক ওই র‍্যালিতে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে বাঁধা দেয়। তখনই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় ওই যুবক। এই ঘটনায় ৮ জন নিহত হয়েছে এবং ২০ জন আহত হয়েছে।’

তবে হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ‘আল জাজিরা’ এবং ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২৫।উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী ও প্রধান শহর লাহোরের একটি বেকারিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়। এতে একজনের প্রাণহানি ছাড়াও অন্তত ছয়জন গুরুতরভাবে আহত হয়েছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!