1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

ফের ভাইরাল শামীম ওসমানের বক্তব্য!

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ২৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, তিনি নিজের ব্যক্তিগত প্রসঙ্গ উল্লেখ করে ইসলাম ধর্ম নিয়ে বক্তব্য দিচ্ছেন।

ইউটিউবের একটি চ্যানেলে তার এই বক্তব্যের ভিডিও ১৪ ফেব্রুয়ারি আপলোড করা হয়। মাত্র তিনদিনেই তা দেখা হয়েছে ৫০ হাজারবারের বেশি। মন্তব্য পড়েছে প্রায় এক হাজার। আর লাইক পড়েছে ১৬ হাজার।

ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান বলছেন, আমি শামীম ওসমান এমপি এই মুহূর্তে মৃতু হলে কেউ বলবে না- শামীম ওসমান কই? বলবে লাশ কই? নাম শেষ…। মৃত্যুর পর কী নিয়ে যাবেন?

এরপর তিনি বলেন, আমার মা আমাকে ফোন করে বললেন, শামীম কী করো? বললাম বসে আছি। উনি বললেন, নামাজটা পড়ো। আরেকজন মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনা বললেন, জীবনী পড়ো রসুলে পাকের।

‘আরেকজন আমার বড় ভাই নাসিম ওসমান, যিনি প্রচণ্ড আল্লাহওয়ালা লোক ছিলেন। তিনি সারারাত নামাজ পড়তেন। তিনি কখনো হুজুরদের নিয়ে দোয়া ইউনুস খতম দিতেন না, একা দিতেন দরজা বন্ধ করে। তিনি আমাকে বললেন, কী করো? আমি বললাম, বসে থাকি। বললেন, সারাদিন কাজ ছাড়া অন্য কিছু করো? আমি বললাম, না। উনি আমাকে বললেন, এমন সময় আর পাবানা, আল্লাহকে চেনার চেষ্টা করো।’

তিনি বলেন, এখানে এসেই আমি বললাম, আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনারা উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ। যেই ধর্মের প্রথম কথা শুরু হয় ‘আপনার ওপর শান্তি বর্ষিত হোক’ দিয়ে, এই ধর্মের মত ধর্ম কোথায় আছে? সেই ধর্মে অশান্তি আসে কোথা থেকে? আমি তো কোন অশান্তি দেখি না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, যার যার ধর্ম তার তার কাছে।

তবে কোথায় তিনি এ বক্তব্য দিয়েছেন তার বিস্তারিত জানা যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!