1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজ স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ,পরে হত্যা চেষ্টা

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

গৃহবধূকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণের পর ন্যাড়া করে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে তার স্বামী রফিকুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে বগুড়া শহরের চকলোকমান এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই গৃহবধূ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে পলাতক আছে রফিকুল।

এদিকে ঘটনার পর থেকে ডিবি পুলিশের একটি দল রফিকুলকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। ডিবির এসআই শফিউল আলম জানান, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে পোড়া কাপড় ও কাটা চুল সংগ্রহ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

নির্যাতিতার স্বজনরা জানান, রফিকুলের বাড়ি গাবতলী উপজেলায়। সে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি বাসে সুপারভাইজার হিসেবে কাজ করে। গত দুই সপ্তাহ আগে স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে বগুড়া শহরের চকলোকমান এলাকায় নুরুল ইসলামের বাসা ভাড়া নেয় সে।

ওই গৃহবধূ অভিযোগ করেন, তার স্বামী বিভিন্ন সময় বাসায় অপরিচিত পুরুষ নিয়ে এসে তাকে দেহব্যবসা করতে বলত। রাজি না হলে তাকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার হুমকি দেয় রফিকুল। বিষয়টি তিনি তার বাবা-মা ও শ্বশুর-শাশুড়িকেও জানিয়েছেন। তবুও রফিকুল তাকে চাপ দিয়ে যাচ্ছিল।

এরই ধারাবাহিকতায় গতকাল স্বামীর ভয়ে তিনি সকাল থেকে বাসায় তালা দিয়ে বসেছিলেন। দুপুর ১২টার দিকে রফিকুল দু’জন অপরিচিত পুরুষকে বাসায় নিয়ে আসে। কিন্তু স্বামীর মনোভাব বুঝে তিনি দরজা খুলতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢোকে। এরপর রফিকুল তার হাত মুখ বেঁধে ওই দুই ব্যক্তির হাতে তুলে দিলে তারা তাকে ধর্ষণ করে।

পরবর্তীতে রফিকুল তার মাথার ডান পাশের কিছু অংশ ন্যাড়া করে দেয়। পরে একটি বোতলে থাকা দাহ্যপদার্থ ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনে তার পেট থেকে নিম্নাংশ পুড়ে যায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শজিমেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশিদ জানান, ওই নারীর চিকিৎসা তদারকি করা হচ্ছে। তাকে সব ধরনের সহায়তাই দেওয়া হবে। সেই সঙ্গে পুলিশকে পুরো বিষয়টি জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!