1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

প্রধানমন্ত্রীর সঙ্গে বিসিজি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্রিটিশ সোসাইটি অব গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজির (বিসিজি) একটি প্রতিনিধিদল। বিসিজি প্রতিনিধিদলে নেতৃত্বে দেন সংস্থাটির প্রেসিডেন্ট ডা. ক্যাথ্রিন অ্যাডওয়ার্ড।

আজ শনিবার বিকেলে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি সোসাইটির প্রেসিডেন্ট ডা. মাহমুদ হাসানের নেতৃত্বে বাংলাদেশি গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদলও ছিল।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ।

প্রেস সচিব বলেন, ডা. ক্যাথ্রিন অ্যাডওয়ার্ড যুক্তরাজ্যে ব্রিটিশ সোসাইটি অব গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজির গুরুত্ব, গবেষণার পাশাপাশি গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি এবং হেপালজি সর্বোচ্চ ক্লিনিক্যাল সেবা ও প্রশিক্ষণের অবদান প্রধানমন্ত্রীর কাছে কথা তুলে ধরেন।

বাংলাদেশে মানসম্মত গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি চিকিৎসা সেবা সরবরাহে ব্রিটিশ সোসাইটি অব গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজির সহযোগিতার কথা প্রধানমন্ত্রীর কাছে বলেন ডা. ক্যাথ্রিন।

রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে অ্যান্ডোস্কোপিভিত্তিক একটি জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের সহায়তার লক্ষ্যে ব্রিটিশ সোসাইটি অব গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি ও বাংলাদেশ গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি সোসাইটির একটি সমঝোতা স্মারক সই হওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি।

এক্ষেত্রে বাংলাদেশে ব্রিটিশ সোসাইটি অব গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি আরো সহযোগিতা প্রত্যাশা করে এবং সরকারের পক্ষ থেকে সবধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী দেশের ১৩টি মেডিক্যাল কলেজে গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি বিভাগ খোলার কথা উল্লেখ করেন। একই সাথে উপজেলা হাসপাতাল পর্যন্ত ওয়েব ক্যামেরা বসানো, নার্সদেরও প্রশিক্ষণসহ স্বাস্থ্য সেক্টরের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!