1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সোয়াত নিয়ে আসো, পুলিশেরা আমাদের কিছুই করতে পারবে না’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ১৪৮ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকার ‘আতিয়া মহল’ থেকে পুলিশের উদ্দেশে কথা বলেছে জঙ্গিরা। তারা বলে, ‘তাড়াতাড়ি সোয়াত নিয়ে আসো, তোমরা পুলিশেরা আমাদের কিছুই করতে পারবে না।’

শুক্রবার দুপুর ২টার দিকে পুলিশের উদ্দেশে জঙ্গিরা এসব বলে।

পাঁচতলা বাড়ির নিচতলার পেছনের জানালা দিয়ে জঙ্গিরা বলে, ‘আমাদের হাতে সময় কম। তোমরা (পুলিশ) শয়তানের রাস্তায় আছো, আমরা আল্লাহর রাস্তায় আছি।’ তবে ওই জঙ্গি আস্তানার ভেতরে কয়জন আছে তা জানা যায়নি।

সিলেট অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, ‘সোয়াতের সদস্যরা বাই রোডে আসায় সময় লাগছে। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যেই তারা পৌঁছে যাবে। তারা এলে তাদের সঙ্গে আলাপ করে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি জানান, ‘ভেতরে থাকা জঙ্গিদের বারবার আত্মসমর্পণের আহ্বান জানানোর পরও তারা তাতে সাড়া দিচ্ছে না। পুলিশ সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করার কথা বলছে।’

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ। সকাল ৮টার দিকে ওই বাড়ি থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই বাসার আসপাশের সব বাড়ি খালি করা হয়েছে। তবে নিচ তলায় ‘জঙ্গিরা’ অবস্থান করায় বাসাটি খালি করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!