1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

মালিতে একরাতে নিহত ৪০

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলীয় এক গ্রামে সংঘাত-সহিংসতায় নয়জন সেনাসদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ বলছে, ফুলানি পশুপালকদের একটি গ্রামে ওই হামলার ঘটনা ঘটেছে। মারাত্মকভাবে বিপর্যস্ত অঞ্চলটিতে বেশিরভাগ মৃত্যু হয় আন্তঃজাতিগত সহিংসতায়।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের অনলাইন প্রতিবেদনে সরকারি সূত্রের বরাতে জানানো হয়েছে, ফুলানি জাতিগোষ্ঠী অধ্যুষিত ওগোসাগু নামক গ্রামে শুক্রবার রাতভর সংঘর্ষের ঘটনায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন। এর আগে গত বছরের মার্চে ডনজো শিকারিদের পোশাক পরিহিত এক মিলিশিয়ার হামলায় ১৬০ জন নিহত হয়েছিলেন।

ওগোসাগুর গ্রামপ্রধান আলি ওসুমানে বারি জানান, গতকালের ওই হামলাটি করেছেন আনুমানিক ৩০ জন বন্দুকধারী। তিনি বলেন, ‘কুড়েঘর ও ফসল আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে। গৃহপালিত পশু হয়তো আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে নয়তো তা নিয়ে গেছে তারা।’ সরকার দুষ্কৃতিকারীদের খুঁজে বের করবে বলে দাবি করেছেন তিনি।

স্থানীয় সরকারের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এই হামলার জন্য ডনজো শিকারি জাতগোষ্ঠীকে দায়ী করেছেন। তবে গার্ডিয়ান তাৎক্ষণিকভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি। ওই কর্মকর্তা এবং গ্রামপ্রধান উভয়ই বলছেন, সেনা সদস্যদের ওই এলাকা ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে হামলা করা হয়।২০১২ সালে মালির উত্তরাঞ্চলে জিহাদি গোষ্ঠীগুলো সক্রিয় হওয়ার পর থেকেই দেশটির মধ্যাঞ্চলে সহিংসতার সূত্রপাত। তারপর থেকে এই সহিংসতা চলছেই। এই অস্থিতিশীলতার কারণে মালির প্রতিবেশী নাইজার ও বুরকিনা ফাসোতেও হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!