1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

মোটরসাইকেল আরোহীকে গলাকেটে হত্যা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার সকালে আশুলিয়ার কাঠগড়া-গাজীরচট আঞ্চলিক সড়কের পালোয়ানপাড়া এলাকার একটি বাঁশঝাড়ের ভেতর থেকে অজ্ঞাত ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে বাঁশঝাড়ের ভেতর অজ্ঞাত ওই যুবকের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় মরদেহের পাশে রক্তমাখা দুটি মোটরসাইকেলের হেলমেট ও একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ।

তারা আরও জানান, ওই বাঁশঝাড় ঘেঁষা সড়কটি নির্জন হওয়ায় মাঝেমধ্যেই সেখানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, স্থানীয়দের খবরে কাঠগড়া পালোয়ানপাড়া এলাকায় একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় সেখান থেকে রক্তমাখা দুটি মোটরসাইকেলের হেলমেট এবং হত্যায় ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। নিহত যুবক কালো রঙের প্যান্ট ও সোয়েটার পরিহিত।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মরদেহের ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।ওসি বলেন, থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!