1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাদের পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন দাবিও জানিয়েছেন ঢাকায় কর্মরত সাংবাদিকরা।

আজ শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক পোয়ারা গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, দেশের অনলাইন নিউজপোর্টাল, প্রিন্ট মিডিয়া ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য বলেন, রুটি-রুজির নিশ্চয়তা চাই। সাংবাদিকদের সুরক্ষা চাই। কাজ করে বেতন পাই না। বছরের পর বছর বেতন বৃদ্ধি হয় না। আমরা কাজ করে নির্যাতনের শিকার হয়েও বেতন পাই না। আর মালিকরা বাড়ি-গাড়ি করছেন। এ জন্য গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

তিনি বলেন, আমরা সবার কথা বলি। অথচ আমাদের কথা বলার কেউ নেই।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ উম্মুল ওয়ারা সুইটি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে। সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে। সাংবাদিকদের রক্ত বৃথা যেতে দেব না। সাংবাদিক আহত কেন স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাই।এনটিভির সিনিয়র রিপোর্টার শফিক শাহিন বলেন, আমাদের দুর্বল ভাববেন না। সাংবাদিক সমাজ জেগে উঠলে নির্যাতনকারী, হামলাকারীরা টিকে থাকতে পারবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!