1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গাইবান্ধা প্রেসক্লাবে জেলা দর্জি কারিগর শ্রমিকদের সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ মে, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা দর্জি মালিক সমিতির মিথ্যা তথ্য সম্বলিত চিঠি ও দর্জি শ্রমিক কারিগরদের মজুরী বৃদ্ধির দাবিতে কর্মবিরতির আল্টিমেটাম ঘোষণা করা হয়। জেলা দর্জি কারিগর শ্রমিক ইউনিয়ন শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে জেলার বিপুল সংখ্যক দর্জি শ্রমিক অংশ গ্রহণ করে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুছ চৌধুরী তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন দর্জি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রমজানের ঈদের পূর্বেই মালিক ও শ্রমিক যৌথভাবে বসে নতুন করে শ্রমিকদের পোষাক তৈরীর মজুরীর আবেদন জানানো হয়। কিন্তু দর্জি মালিক সমিতি পত্রের পরিপ্রেক্ষিতে ভুল, মিথ্যা ও বানোয়াট সম্বলিত পত্র দিয়ে দর্জি শ্রমিক ইউনিয়নের ভাবমুর্তি ক্ষুন্ন করে ও তাদের দাবিকে অগ্রাহ্য করার পায়তারা চালানো হয়। সুতরাং সংবাদ সম্মেলনে অবিলম্বে উক্ত পত্র প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে আগামী ৪৮ ঘন্টার মধ্যে মালিক সমিতি কর্তৃক দর্জি কারিগর শ্রমিক ইউনিয়নকে ডেকে যৌথসভার মাধ্যমে পোষাক তৈরীর নতুন রেট নির্ধারণ করার দাবি জানানো হয়। অন্যথায় গাইবান্ধা জেলা দর্জি শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন করবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোস্তাক আহমেদ রঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ মিয়া, সহ-সভাপতি এলি মিয়া, রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক গনি, সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সুমন মিয়া, দপ্তর সম্পাদক মো. সোলায়মান হোসেন, সদস্য সিজু মিয়া, সুরঞ্জন, মো. ভুটটু মিয়া, জুয়েল মিয়া, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাজমুল হুদা, তাজুল ইসলাম, নুরুজ্জামান মিয়া, কবির হোসেন, মিজানুর রহমান, রেজাউল হক প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!