1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

করোনা আক্রন্ত হওয়ার ভয়ে এক ব্যক্তির আত্মহত্যা

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে শঙ্কিত হয়ে ভারতের অন্ধ্র প্রদেশের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এতে বলা হয়, হৃদরোগের কারণে হাসপাতালে গিয়েছিলেন বালাকৃষ্ণয়া (৫০)। তার মধ্যে ঠাণ্ডার লক্ষণ দেখা যাওয়ায় চিকিৎসক তাকে মাস্ক পরার পরামর্শ দেন। এতে বালাকৃষ্ণয়া মনে করতে থাকেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজের পরিবার ও গ্রামবাসীর মধ্যে ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় আত্মহত্যা করেন তিনি।

বালাকৃষ্ণয়ার ছেলে বলেন, ‘হৃদরোগের কারণে চেকা-আপ করাতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। চিকিৎসক তাকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। এতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মনে করে ভুল বোঝেন তিনি।

বালাকৃষ্ণয়ার ছেলে জানান, তার বাবা করোনা ভাইরাস নিয়ে অনেক ভিডিও দেখেছেন এবং তিনি নিজেও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মনে করে কাউকে কাছে আসতে দিতেন না।ভারতের কেরালা রাজ্যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও অন্ধ্র প্রদেশে এখনো কেউ আক্রান্ত হয়নি। এদিকে বুধবার পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১১৩ জন। ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৪ হাজার ৬৫৩ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!