1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

গোদাগাড়ীতে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীতে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, রাজাবাড়ী মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপভ্যান। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় আরও দু’জন। পিকআপভ্যানটি চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাচ্ছিলো। আর সড়কের পাশে ট্রাক রেখে চালক ও হেলপার পাশের হোটেলে নাস্তা করছিলেন।

এ ঘটনায় পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে পিকআপের ভেতর থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে ফায়ার সার্ভিস কর্মীদের যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান গোদাগাড়ী থানার ওই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!