1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

করোনা সংক্রমিত বাংলাদেশির দায়িত্ব নেবে সিঙ্গাপুর: আইইডিসিআর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরে চিকিৎসাধীন করোনাভাইরাস সংক্রমিত বাংলাদেশির চিকিৎসার সব দায়-দায়িত্ব সিঙ্গাপুর সরকার বহন করবে।

আজ মঙ্গলবার দুপুরে মহাখালীতে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।’

এসময় আইইডিসিআর পরিচালক করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন। তিনি জানান, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৫৫৪ জন। চীনের বাইরে ১২টি দেশে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো দেশে এ রোগ শনাক্ত হয়নি।

গত ৮ ফেব্রুয়ারি ওই বাংলাদেশি করোনাভাইরাসের আক্রান্ত হন বলে নিশ্চিত করেছে সিঙ্গাপুরের বেডোক পলিক্লিনিকের চিকিৎসকরা। নিরাপত্তার স্বার্থে আক্রান্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি বাংলাদেশ হাইকমিশন।গতকাল সোমবার সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির চিকিৎসা চালিয়ে যাচ্ছে সিঙ্গাপুর সরকার। আক্রান্ত বাংলাদেশির সঙ্গে তার রুমে থাকতেন আরও আটজন। ওই আটজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর যে ডরমেটরিতে তিনি থাকতেন, সেখানকার বাসিন্দাদের কর্মস্থলে না গিয়ে আপাতত রুমে থাকতেই পরামর্শ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!