1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদক ব্যবসায়ীদের স্থান নেই: র‌্যাব ডিজি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই। যেখানেই লুকিয়ে থাক না কেন তাদের খুঁজে বের করে দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে বলে জানিয়েছেন, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

আজ মঙ্গলবার দুপুরে বগুড়ায় র‌্যাব-১২ আয়োজিত মাদকবিরোধী সাইকেল র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজে (পুরাতন ভবন) আয়োজিত মাদকবিরোধী এ সাইকেল র‌্যালিতে অন্যান্যের মধ্যে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আকতার, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহামেদ, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল খায়রুল ইসলাম প্রমুখ।

বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নের বড় বাধা হচ্ছে মাদক। দেশের ৮০ লাখ মানুষ মাদকসেবী। দেশে প্রতিদিন আড়াইশ কোটি টাকা শুধু মাদক সেবনে অপচয় হয়।

তিনি আরও বলেন, মাদক রোধে সহযোগিতার জন্য আগামীর বাংলাদেশের সোনালি ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসতে হবে।

সাইকেল র‌্যালিতে বগুড়া শহরের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৮০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। র‌্যালিটি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে শুরু হয়ে শিববাটি, কালিতলা, দত্তবাড়ি, বড়গোলা, থানার মোড়, সাতমাথা হয়ে সেন্ট্রাল স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!